1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নবাগত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেছেন, দেশে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে তা এখনও শেষ হয়নি। আন্দোলন চলমান আছে। যার যা অধিকার তা ফিরে পেলেই আন্দোলনের স্বার্থকতা ফিরে আসবে। তিনি ৫ নভেম্বর মঙ্গলবার সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তর প্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার আলম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত, পৌর বিএনপি’র আহবাযক কামরুল আলম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইমাম হোসেন সাব্বির প্রমুখ।পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net