1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুপ্রকের শিক্ষাসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নবীনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুপ্রকের শিক্ষাসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার

ইব্রাহীম খলিল:

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যাগে দ্বিতীয় দিনে নবীনগর উপজেলার পৌরএলাকার মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয় ও লাপাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার। মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান চৌধুরী ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন স্ব স্ব বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অত্র দুইটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাছাইকৃত গরীব ও মেধাবী ৯৮ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত স্কুল ব্যাগ, স্কেল, টিফিন বক্স, খাতা, ছাতা, কলমদানিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোহাম্মদ হোসেন শান্তি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরণামূল গান গেয়ে কবিতা আবৃত্তি করে ও স্লোগানে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।

বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক আমেনা বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, সহকারী প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী শিক্ষক তিলক আহমেদ, মাইন উদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সভাপতি ,খলেদা আক্তার, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ জয়, লাপাং উচ্চ বিদ্যালয় সততা সংঘের সভাপতি সামিয়া আক্তার,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net