1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে শনিবার বিকেলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে সমবেত হয়। পরে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আলহাজ মনোয়ার হোসেন খান।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ, জেলা বিএনপি নেতা এ্যাড. শাহেদ হাসান টগর, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার ও মোল্যা খলিলুর রহমান, উপজেলা প্রচার সম্পাদক হিমায়েত হোসেন জঙ্গি, বি এন পি নেতা মহাসিন শিকদার, উপজেলা মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপি, উপজেলা শ্রমিকদলের আহবায়ক সেলিম রেজা, কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনসভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শ্রীপুর উপজেলা মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর, মাগুরা, তাং ১৬.১১.২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net