1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিবন্ধী শনাক্ত জরিপ কার্যক্রম অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাগুরায় প্রতিবন্ধী শনাক্ত জরিপ কার্যক্রম অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবন্ধী জরিপ কার্যক্রম ও বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধী জরিপ কার্যক্রমের যাচাই বাছাই করা হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের আবেদনকারী প্রতিবন্ধী ব্যক্তিদের ডাক্তারি প্রমাণপত্রসহ, সমাজসেবা কার্যালয়ে আবেদন যাচাই বাছাই করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী নাজমুস সাকীব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, এলজিইডি কর্মকর্তার পক্ষে তরুন রায়, শ্রীপুর অটিজম বিদ্যালয়ের সভাপতি মোঃ সুমন মজুমদারসহ যাচাই বাছাই কমিটির অন্যান্য সদস্যগন।

এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৭৬ জন আবেদনকারীর মধ্যে ১১৮ জনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয় বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৫/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net