1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শপথ অনুষ্ঠানে কাঁদলেন তিতাসের জামায়াতের নবনির্বাচিত আমির ইঞ্জি.শামীম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শপথ অনুষ্ঠানে কাঁদলেন তিতাসের জামায়াতের নবনির্বাচিত আমির ইঞ্জি.শামীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা তিতাস উপজেলার নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমির অধ্যাপক আব্দুল মতিন। এসময় তিতাস উপজেলার আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে দেন নবনির্বাচিত আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

অনুষ্ঠানে তিতাস উপজেলা জামায়াত ইসলামীর নবনির্বাচিত আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার ও কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ। এসময় তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সালাউদ্দিন সরকার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহালুল, হোমনা উপজেলা জামায়াতের আমীর সাইদুল হক, কুমিল্লা পশ্চিম শিবির সভাপতি জিসান প্রধান, জিয়ারকান্দি মাদ্রাসার অধ্যক্ষ আহসান উল্লাহ মজুমদার, মো. গোলাম মোস্তফা, গাজীপুর আজিজিয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো: আব্দুর রউফ, মোশাররফ হোসেন মুন্সিসহ, আবু ইউসুফ, ছিদ্দিকুর রহমান ও ইয়াসিন মেম্বার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ছবির হোসেনসহ জামায়াতে ইসলামীর কয়েক শতাধিক নেতাকর্মী।

শপথ গ্রহণ শেষে তিতাস উপজেলার জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, ‘শপথের মাধ্যমে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ একই সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এক সম্মেলনে মাধ্যমে ২০২৫-২৬ কার্যকালের বিভিন্ন উপজেলার আমিরদের নাম ঘোষণা করেন জেলা কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net