1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৪৪ বার

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী সরমংলা হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে খেলাটির আয়োজন করা হয়।প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৩ তম খেলার আয়োজন করেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুন।

১২ নভেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত খেলাটি উদ্বোধন করেন। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের আয়োজনে বেশ জাঁকজমকপূর্ণতায় খেলাটির শুভ সূচনা করেন তিনি।খেলার প্রথম রাউন্ডে মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় প্রথম দলটি ২০ মিনিট করে মোট ৪০ মিনিটে শেষ হবে এবং পরের দলগুলো ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলার সুযোগ পাবে।
খেলায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ শামসুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) জনাব মোঃ সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানা, ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক জনাব মোঃ ইজারুল ফায়েজ ( ইয়াকুব) প্রমুখ।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলার গুরুত্ব অপরিসীম। মাদকের ভয়াল থাবা যেন যুবসমাজকে গ্রাস করতে না পারে সেজন্য আমাদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।
সেই সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাটি পরিচালনা করা এবং অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটার আহবান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net