1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেদাকচ্ছপিয়া থেকে ৪০ কেজি গাজাসহ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

মেদাকচ্ছপিয়া থেকে ৪০ কেজি গাজাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মেধাকচ্ছপিয়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চকরিয়া সার্ভিস নামক পরিহন হতে ৪০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার ১৩ নভেম্বর সন্ধ্যায় র‌্যাবের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আটক মাদক কারবারির নাম মো. মাহাফুজুর রহমান (২৬), পিতা-গোলাম মোহাম্মদ, পূর্ব পদুয়া মাঝের দোকান (সৈয়দ পাড়া), ০৮নং ওয়ার্ড, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছে। দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং পরবর্তীতে তা সু-কৌশলে বিভিন্ন পরিবহনে যাত্রী সেজে কক্সবাজারে নিয়ে আসতো। পরে চাহিদা মোতাবেক জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে বিক্রি করতো বলে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনজুর কাদের ভুইয়া।
১৪/১১/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net