1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  - মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতি‌নি‌ধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,যারা সন্ত্রাসী, যারা গণহত্যা সঙ্গে জড়িত হয়েছিল এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে । ২৪ ডিসেম্বর

মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্ব‌রে দুস্থ ও অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ কা‌লে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন। মির্জা ফখরুল ব‌লেন, আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকা‌রের পক্ষ থে‌কে আমরা দেখতে পাইনি ‌। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে  শীত বস্ত্র বিতরণ করছি। আজকে আমরা পৌর শহরের মধ্যে বিতরণ করছি এরপর উপজেলা ও ইউনিয়ন গুলোতেও বিতরণ করা হবে। আমি আশা করব সরকার এই বিষয়টিতে এগিয়ে আসবেন। তারা আমাদের এই কনক‌নে শীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন। বাংলাদেশের রাজনীতিতে স্বৈরতন্ত্র, ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের বিষয়ে বিএন‌পির মহাস‌চিব  বলেন,ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের যে শাসন সে শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, এটি হবে সবচেয়ে বড় রক্ষাকবচ। শীতবস্ত্র বিতরণ কা‌লে উপ‌স্থিত ছি‌লেন,জেলা বিএন‌পির অর্থসম্পাদক মামুনুর র‌শিদ,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ,‌ঠাকুরগাঁও প্রেসক্লা‌বের ভারপ্রাপ্ত সভাপ‌তি, ঠাকুরগাঁও জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি মো.কা‌য়েস। তিন দি‌নের ঠাকুরগাঁও সফ‌রে এ‌সে বিএন‌পির মহাস‌চিব আজ বেলা সা‌ড়ে ১১টার দি‌কে সৈয়দপুর হ‌য়ে বিমান যো‌গে ঢাকার উ‌দ্দে‌শ্যে রওয়া হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net