1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা সদর জিয়া পরিষদের গোপনে কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

গাইবান্ধা সদর জিয়া পরিষদের গোপনে কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা সদর উপজেলায়  গোপনে জিয়া পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে

খন্দকার সফিউল ইসলাম রিপুকে আহবায়ক ও  মুকুল মাসুদকে সদস্য সচিব করা হয়েছে। গাইবান্ধা জেলা জিয়া পরিষদের আহবায়ক মোঃ আব্দুল আউয়াল আরজু ও সদস্য সচিব ডাঃ আ. খ. ম. আসাদুজ্জামান সাজুর চলতি মাসের  ৬ তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে মর্মে  একটি জাতীয় দৈনিকে গতকাল রোববার নিউজ করা হয়। বিষয়টি নিয়ে সোমবার সকালে বিএনপির নেতাকর্মীর সাথে কমিটির কপি চাইলে কেউ কোন কিছু বলতে পারেন নাই। জেলা জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুল আউয়াল আরজু কাছে  কমিটির অনুমোদনের কপি চাইলে তিনি বলেন, কমিটির কিছু সংশোধন করা হবে।  এজন্য কমিটির কপিটি দেওয়া যাবে না।  অনুমোদন কমিটির নিউজ গণমাধ্যমে প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি  বিষয়টি এড়িয়ে যান। দীর্ঘ দিনের রাজপথের নেতারাও জানেন না কমিটির সদস্যদের বিষয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, আহবায়ক খন্দকার সফিউল ইসলাম রিপুকে ও  সদস্য সচিব মুকুল মাসুদ ১৫ বছর বিএনপির কোন কর্মসুচিতে দেখা যায় নাই। বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে পরিচয় দেন নাই।

মুকুল মাসুদ আওয়ামীলীগের পুরো সময় ধরে আওয়ামীগের পরিচয় দিয়ে সুবিধা নিয়েছেন। ৪১ সদস্য অনুমোদন হওয়া কমিটিতে জায়গা পেয়েছেন ৩১ জন বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামীলীগের সুবিধা ভোগীরা। তারা সাড়ে ১৫ বছর বিভিন্নভাবে আওয়ামীলগের সুবিধা ভোগী।

তৃনমুলের নেতারা জানায়, আব্দুল আউয়াল আরজু একজন আমেরিকা প্রবাসী। ২০২২ সালের শেষের দিকে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে যোগদেন। পদ পান জেলা জিয়া পরিষদের আহ্বায়কের। তার কিছুদিন পর ভাগিয়ে নেন জেলা বিএনপির সহ- সভাপতির পদও। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীকে গ্রেফতার হয়। গাইবান্ধা জেলাও ব্যাপক ধরপাকড় শুরু হয়। বিএনপির নেতা- কর্মী ও সমর্থদের  গ্রেফতারের পাশাপাশি বাড়ি ঘরে পুলিশ হামলা চালায়। সে সময়ে গ্রেফতারের ভয়ে আব্দুল আউয়াল আরজু আমেরিকায় পালিয়ে যায়।

৫ আগস্ট ছাত্র – জনতার অভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে বিএনপির রাজনীতিতে পূর্নরায় সক্রিয়  হন।

নাম প্রকাশ না করা শর্তে তৃনমুলের এক নেতা বলেন, নেতারা মুখে বলেন, স্বৈরাচার মুক্ত আর আওয়ামীলীগের কোন নেতা – কর্মীর  বিএনপির রাজনীতিতে জায়গা হবে না। বাস্তবে নেতারাই বিভিন্নভাবে স্বৈরাচারের দোসরদের বিভিন্নসহ অঙ্গসংঠনে নিচ্ছেন। আজ সুদুদিনে বিএনপির নেতার অভাব নেই। যারা আওয়ামীলীগের সময় সুবিধা নিয়েছেন, তারাও নিজেদের বিএনপির সাবেক নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। দুদির্নে এদের কাউকে খুঁজে পাওয়া যায় নেই। এভাবে চলতে থাকলে ত্যাগী নেতা কর্মীরা একদিন দল করা বাদ দিবে। তাই কমিটি দেওয়া আগে আত্নীয় স্বজনের দিকে না, দেখে ত্যাগীদের পদ দেওয়ার দাবি জানান।

 

এবিষয়ে জেলা বিএনপির সভাপতির ডা.মইনুল হাসান সাদিক বলেন, গাইবান্ধা সদর উপজেলার জিয়াপরিষদের কমিটি অনুমোদনের কথা শুনছি। তবে কারা এই কমিটির সদস্য আমি তা জানি না। তবে  আওয়ামীলীগের কোন সুবিধা ভোগী কমিটিতে জায়গা পেলে তাদের বাদ দেওয়া হবে।

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি, সেল- ০১৭১৭০৩৬৫১৮, তাং ০৯/১২/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net