1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার

এস কে সানি ( টঙ্গী গাজীপুর ):

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে গেছে একটি ট্রাক।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনা ঘটে আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে। ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এ ঘটনায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

এদিকে, এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিকল্প পথে চলতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে ।

ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net