1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২৯ ডিসেম্বর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২৯ ডিসেম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচন কমিশন ও চেয়ারম্যান এবং চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো: সাইফুল ইসলাম বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। ইতিমধ্যেই প্রার্থীগণ জোরেসরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টারে ছেয়ে গেছে ঠাকুরগাঁও চিনিকল ও আশ পাশের এলাকা। এতে ৮ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে মো: আব্দুল কুদ্দুস (ছাতা), মি. উজ্জল হোসেন (চেয়ার) ও মি. সাইফুল আলম সরকার (আনারস) প্রতীকে প্রতিদ্বতিতা করছেন। অপরদিকে সহ-সভাপতি পদে মি. আব্দুল করিম (প্রজাপতি), মি. লুৎফুল কবির (দেওয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে মি. আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন (ফুটবল), মি. নরুজ্জামান (সাইকেল), মি. হযরত আলী (দোয়াতকলম), সহ-সাধারণ সম্পাদক পদে মি. আব্দুর রহমান (মোরগ), মি. আব্দুল বারেক (কাপপিরিচ), মি. রুহুল আমিন-১ (হরিন), অর্থ সম্পাদক পদে মি. আব্দুল খালেক (হাতি), মি. জাকিউল আলম (টিউবওয়েল), সাংগঠনিক সম্পাদক পদে মি. আনসারুল ইসলাম (গাভি), মি. গোলাম হোসেন (গোলাপফুল), মি. হাসান আলী-২ (টেলিভিশন), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মি. মকবুল হোসেন (সিলিংফ্যান), মি. মিজানুর রহমান (চশমা), মি. শাহজাহান আলী (বালতি) প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোট ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন মি. আব্দুল্লাহ (লাটিম), মি. এনামুল হক (ডাব), মি. জুলহাস (হাতুড়ি), মি. ফারুক উল আলম (জগ), মি. মাসুদ হোসেন (ঘুড়ি), মি. মসলিম উদ্দীন-২ (কবুতর), মি. রফিকুল ইসলাম (উড়োজাহাজ) ও মি. রুহুল আমিন (খেজুড়গাছ) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। উল্লেখ্য যে, আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ৭২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net