1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে রাম চন্দ্র পাল (৩২) নামে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় সন্দেহে এক জনকে আটক করেছে ৪২ বিজিবি।

শুক্রবার সন্ধায় জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত হতে তাকে আটক করে বিজিবি পরে তাকে হরিপুর থানায় হস্তান্তর করা হয় এবং ৪২ বিজিবি’র পক্ষ থেকে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়। সংশ্লিষ্ট মামলা এবং আটককৃত ব্যাক্তির বিষয়ে শনিবার ৪২ বিজিবি’র পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

জানাযায়, শুক্রবার বিকেলে জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪৬ /১৬ আর এর নিকটবর্তী ডাকদহ গোপালপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র একটি নিয়মিত টহল দল রাম চন্দ্রকে দেখতে পায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তার নাম এবং আনুষাঙ্গিক বিষয়ে জানতে চাইলে সে নানা অঙ্গভঙ্গি করতে থাকে। এসময় তাকে তল্লাশী করে ডান হাতে হিন্দিতে একটি ট্যাটু (উল্কি) পাওয়া যায়। এতে তাকে ভারতীয় নাগরিক বলে সন্দেহ করা হয়। পরে বিজিবি’র সদস্যরা তাকে আটক করে এবং হরিপুর থানা পুলিশে সোপর্দ করে। তার পূর্ণ পরিচয় বা ঠিকানা ওই ব্যক্তি দেয়নি বলেও জানায় হরিপুর থানা পুলিশ।

ঠাকুগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, হরিপুরে সীমান্তে ৪২ বিজিবি’র একটি টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এবং আমাদের থানায় সোপর্দ করে। বিজিবি’র পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net