1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আলোকায়নের জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আলোকায়নের জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার

তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে ২০২৪ এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দিল সামাজিক সংগঠন আলোকায়ণ। তারই মধ্যে দিয়ে বর্ণিল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা একাডেমি শিল্পকলায় আর্ট গ্যালারিতে আলো দিয়ে সমাজ বদলাই এই স্লোগানকে ধারণ করে সংগঠনটির আনুষ্ঠানিকভাবে অগ্রযাত্রা শুরু হয়।

লেখক ও সংগঠক আসাদুজ্জামান জাহিদ সন্ধালনায় ও আলোকায়ন সভাপতি শরীফ শাহজাদা সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্রগ্রন্থ আল কুরান থেকে তেলাওয়াত করেন সায়েদ মাহমুদ এছাড়া গীতা পাঠ করেন সজীব দাশ।

অনুষ্ঠানের আলোচ্যে বিষয় স্বাগত বক্তব্য রাখেন আলোকায়নের যুগ্ম সাধারণ সম্পাদক মহির আলম মান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিফাত রহমান, কাজী তাহফিমুল হক, সাংবাদিক আবু রায়হান তানিন, মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুনির রাফি, চট্টগ্রাম চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি সাইফুল ইসলাম শাকিল এবং সাংবাদিক ও সংগঠক ইকবাল ইবনে মালেক।

এছাড়া কৃতী শিক্ষার্থীদের থেকে অনুভূতি ব্যক্ত করেন মাকছুদুর রহমান আমীর ও শিক্ষার্থী মোমেয়া সুলতানা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেল্টা ইমিগ্রেশন এর সিইও মোহাম্মদ আলমগীর, শিক্ষাবিদ ও চারণ সাংবাদিক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, মা ও শিশু হাসপাতালে ডিপুটি ডিরেক্টর মোশাররফ হোসাইন,

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্ট অধ্যাপক ও শাহজালাল হল প্রভোস্ট
ডক্টর ফুয়াদ হাসান।

এই সময় অনুষ্ঠানে মুখ্য আলোচনায় বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চীফ ইনোভেশন অফিসার সায়েদ আল নোমান তূর্য।

অনুষ্ঠানে শেষেপ্রান্তে আমন্ত্রিত অতিথিদেরকে আলোকায়নের পক্ষ হতে শুভেচছা স্মারক প্রদান করা হয়।

একটি বৈষম্যহীন সমাজ বিনির্মানে আলোকায়ন নানান কর্মসূচি উদ্যোগ নিয়েছে। শিক্ষাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতায়, বিজ্ঞান ভিত্তিক কর্মশালা ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক গড়ে তুলা।

দেশ ও জাতি গঠনে আলোকায়ন গুরুত্ব ব্যক্তরা তাদের বক্তব্যে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net