1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি :

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

আজ ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় ঢাকা জেলার সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা শাখার নতুন কমিটি উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার উত্তর অঞ্চলের সহ-সভাপতি ও পরিচালক মোঃ মনসুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা জেলার অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক, নুরুল আমিন।
অতিথিদের আলোচনা শেষে সভাপতি পদে হারুন অর রশিদ ও সেক্রেটারি পদে মোঃ আমিনুল ইসলামসহ ৩৬ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সকলকেই শপথ বাক্য পাঠ অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ঢাকা জেলা জমায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম কামাল ও মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন ও মানবাধিকার সেক্রেটারি এডভোকেট শহীদুল ইসলামসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net