1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার

বিশেষ প্রতিনিধি ;

মাগুরার শ্রীপুরে পেঁয়াজ,রসূন,গম মসুরিসহ রবি মৌসুমের ফসলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক ৷ ডিলারের যোগসাজশে স্লিপের মাধ্যমে বস্তা বস্তা সার যাচ্ছে অন্যত্র। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় উপজেলার কালিনগর বাজারে সরকার অনুমোদিত বি,সি,আই,সি সার ডিলার মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সে গিয়ে।

বেশ কিছু কৃষকের অভিযোগ, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কোন সার পাচ্ছি না। কিন্তু ডিলারের যোগসাজশে ভ্যানকে ভ্যান সার চলে যাচ্ছে অন্যত্র। সার পাবো কি না তাও জানি না। আমরা কোন সময়ই ঠিক মত সার পাই না।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সের স্বত্বাধিকারীর কাজল বলেন, আমি এবারের বরাদ্দে ৪’শ বস্তা সার পেয়েছি। স্লিপের মাধ্যমে কোন সার দিচ্ছি না। সঠিক নিয়মেই সার দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, এ মৌসুমে সারের চাহিদা অনেক বেড়ে যায়,সেই তুলনায় বরাদ্দ কম। তবে সারের তেমন কোন সংকট নেই। ডিলারদের মাধ্যমে সারের সঠিক বণ্ঠনের জন্য আমরা নিয়মিত তদারকি করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথেও এবিষয়ে সার্বক্ষনিক যোগাযোগ করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net