1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপি'র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে বিএনপি’র দু-গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মসূচি দেয় একটি পক্ষ। যার নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস। একই দিনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে যুবদলের কর্মী সমাবেশের আহ্বান করে অপর পক্ষ। সকাল থেকে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে রফিকুল ইসলাম প্রদীপের সমর্থকেরা অবস্থান করছিল। এমন সময় জিল্লুর রহমানের সমর্থকেরা সাচিলাপুর বাজার থেকে কলেজের দিকে মিছিল নিয়ে গেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ফরহাদ (৩০), হাবিব মোল্যা (৪৫), শুকুর মাহমুদ (৩৬), কাইয়ুম (৪০), আব্দুর রশিদ (৫৫), আশিকুর রহমান (৩২) সহ উভয় গ্রুপের ১০ জন মারাত্মক আহত হয়। আহত কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপি’র ২ নেতা। দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দু’দিন আগেই মাইকিং করে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ন কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্ব একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান তিনি বলেন, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ন মিছিল কলেজের দিকে গেলে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
তাং ০৩, ১২, ২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net