1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে শুরু হয়েছে আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

লাকসামে শুরু হয়েছে আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার

এম,এ মান্নান:

কুমিল্লার লাকসামে শুরু হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।


উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের ইন্টারটেইমেন্ট মিডিয়া ডিজিএম ইনামুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন,রাজনীতিবিদ ও সমাজসেবক মোশাররফ হোসেন মুশু,খোরশেদ আলম,মিজানুর রহমান, রাজু আহমেদ এম,এ মান্নান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী সমাজসেবক হারুন রশীদ,পৃষ্ঠপোষকতায় ছিলেন ইয়ারা গ্রুপের পরিচালক মনির উদ্দিন পাটোয়ারী,আমন্ত্রণে ছিলেন মরহুম আবুল খায়ের সৃতি সংসদের আহবায়ক ডা: মশিহুর রহমান মনির ও সঞ্চালনায় ছিলেন মাষ্টার এমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক রাহেলা খানম, হাবিবুর রহমান,মোরশেদ আলম,আবুল হোসেন, নুরু মিয়া,রফিকুল ইসলাম, খালেক,শহিদুল্লাহ সেলিম,নুরুল ইসলাম, শাহাজাহান, শাহ আলম, সিরাজ মিয়া, কামাল পাশা,খোরশেদ, আবুল খায়ের, শাহ আলী, হুমায়ুন কবির প্রমুখ।
মরহুম আবুল খায়ের সৃতি স্মরণে প্রতি বছরই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। জানা গেছে, এ বছর উপজেলার ১৬টি দল খেলায় অংশ নিচ্ছে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পয়েন্ট পদ্ধতিতে এবং কোয়ার্টার ফাইনালের পরে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। উদ্বোধনী পর্বের পর প্রতীকী ক্রিকেট খেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আয়োজকরা জানিয়েছেন, কান্দিরপাড় ইউনিয়নে ভাকড্ডা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং হাইস্কুলসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবুল খায়ের। তাহার স্মরণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্সআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net