1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিআইপি মনোনীত হলেন রাউজানের নজরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিআইপি মনোনীত হলেন রাউজানের নজরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার

রাউজান প্রতিনিধি:

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ( সিআইপি) মনোনীত হয়েছে আরব আমিরাতস্থ প্রবাসী ব্যবসায়ী রাউজানের সন্তান আলহাজ্ব লায়ন মোঃ নজরুল ইসলাম। তিনি রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের মরহুম হাজী মনিরুজ্জামানের বড় ছেলে।
(১৮ ডিসেম্বর) বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সিআইপি কার্ড তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাঁকে এই এনআরবি ২০২৫-পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জানা যায়, আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে নিজ প্রচেষ্টায় গড়ে তুলেন হাজী মুনির ফ্রুটস্টাফ ট্রেডিং কোং এলএলসি ও নুর আল তাকওয়া ফ্রুটস্টাফ এলএলসি নামক দুটি কোম্পানি সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় তিন যুগ ধরে সুনামের সঙ্গে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে আয়কৃত অর্থ বৈধ পথে দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ মানবিক ও সেবামূলক সংগঠনের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষকে আর্থিক সহায়তার মাধমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট লাঘবে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net