1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার

আগামী রোববার) ২৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র্্যালী করেছে নীলফামারীর সৈয়দপুর জামায়াত। শনিবার (২৮ ডিসেম্বর) বাদ মাগরিব সৈয়দপুর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয় র্্যালীটি।

 

জামায়াতের নীলফামারী জেলা মানব সম্পদ বিভাগের

সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাদিমের নেতৃত্বে র্্যালী শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম,  শহর আমির শরফুদ্দিন খান,

সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত প্রমুখ।

 

বক্তারা, আগামীকাল রোববার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভার প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কে অগ্রীম লাল গোলাপ শুভেচ্ছা জানান। সৈয়দপুরবাসীর পক্ষ থেকে স্বাগত জানিয়ে তারা বলেন, আমীরের এই আগমন আমাদেরকে ধন্য করেছে। তাই দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে উক্ত পথসভায় অংশ গ্রহণ করার আহ্বান জানান।

 

পথসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি জানান, গত তিন ধরে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার লাগানো হয়েছে। পাশাপাশি লিফলেট নিয়ে মসজিদ প্রাঙ্গন ও হাটে বাজারে দাওয়াত দেওয়া হয়েছে। ফেসবুক ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর মাধ্যমেও দলীয় ও ব্যক্তিগতভাবে প্রচারণা কার্যক্রম চলছে।

 

উল্লেখ্য, সোমবার দিনাজপুর জেলার কর্মী সম্মেলন উপলক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগের দিন সন্ধা সাড়ে ৬ টায় আকাশপথে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। সেখান থেকে সড়ক পথে দিনাজপুর যাওয়ার মাঝে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পথসভায় বক্তব্য রাখবেন। (ছবি আছে)

 

মোঃজাকির হোসেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

তারিখ -২৮/১২/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net