1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩১ দফা দাবি জনগনের মাঝে তুলে ধরে ঘিওর উপজেলায় লিফলেট বিতরণ ও শান্তি সভা করে- এস,এ, জিন্নাহ, সাধারণ সম্পাদক জেলা বিএনপির মানিকগঞ্জ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

৩১ দফা দাবি জনগনের মাঝে তুলে ধরে ঘিওর উপজেলায় লিফলেট বিতরণ ও শান্তি সভা করে- এস,এ, জিন্নাহ, সাধারণ সম্পাদক জেলা বিএনপির মানিকগঞ্জ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

গত ৩ ডিসেম্বর ২৪ ইং দিনব্যাপী দিন ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেশনেতা  জনাব, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও শান্তি  সভা করে
এস,এ,জিন্নাহ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

এসময় এস,এ,জিন্নাহ  ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবীর তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন।

এদিকে জনগনের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ঐক্য ও শান্তি সমাবেশ, গ্রাম-গঞ্জে, হাট বাজারে, ওরশ মোবারক, ইসলামী সভা, মতবিনিময় সভা ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।

তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে বিগত ১৭ বছর তৃর্ণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম  খালেদ জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতা-কর্মীদের মুক্তির দাবীতে গত দেড় দশক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এ জিন্নাহ কবিরের নেতৃত্বে দৌলতপুর-ঘিওর ও শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাতস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেছেন। রাজধানীর নয়াপল্টছ দলীয় কার্যালয়সহ মানিকগঞ্জ জেলা বিএনপির ঘোষিত কর্মসূচী পালনে নেতৃত্ব দেয়ায় এস.এ জিন্নাহ কবীরসহ নেতাকর্মীরা একাধিক বার আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার হন।

তার বিরুদ্ধে আওয়ামী সরকার মানিকগঞ্জ সদর থানায় ১০/১৫ টি মামলা করেছে। রোববার দৌলতপুর ও ঘিওর উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ঐক্য ও শান্তি সমাবেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবীর বলেন, বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা এখনো ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছেন। গত ৫ আগষ্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যুত্থানে শেখ হাসিনান পতনের পর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করার পায়তারা শুরু করেছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।

এসময় শন্তি সভায় আরো বক্তব্য রাখেন,
জেলা বিএনপির কমিটির সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলামিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net