1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, খেলাধুলায় উৎসাহিত করতে গ্রামের তরুণদের মাঝে জার্সি সেট বিতরণ ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় গ্রামের প্রতিটি পরিবারকে ইংরেজি নতুন বৎসরের ক্যালেন্ডার ও আকর্ষনীয় চাবির রিং উপহার দেওয়া হয়। পরে ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামের বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মো: বেলাল হোসাইন, প্রবাসী কাজী আবুল হাশেম, গ্রামের কৃতি শিক্ষার্থী ডা. মো: শাহাদাৎ হোসেন সাগর, মেধাবী শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম আরিফ, নেছার উদ্দিন নাহিদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে শিক্ষার্থীদেরকে নিজ জীবনের লক্ষ্য নির্ধারণ করে পড়ালেখায় মনোযোগী হওয়ার প্রতি উৎসাহিত করেন। এ সময় তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তরুণদেরকে খেলাধুলায় অনুপ্রাণিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ফাউন্ডেশনের সকল ভালো কাজ ও উদ্যোগের সাথে একাত্ত¡তা পোষন করে ভবিষ্যতেও ফাউন্ডেশনের পাশে থাকার ঘোষনা প্রদান করেন।

জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইমন মজুমদার এর সঞ্চালনায় এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী গাজী সম্রাট, সৌদিআরব প্রবাসী মো: মীর হোসেন, গাজী ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন ছোটখিল বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: বোরহান উদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net