1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যাদূর্গত জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিন শতাধিক অসহায় ও দুস্থ রোগির মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো: মাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো: গোলাম কাদের চৌধুরী নোবেল। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগি দেখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো: হাসান মাহমুদ পাটোয়ারী, ডা. জাবেদ হোসেন তাজবী সহ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন চিকিৎসক।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী মো: কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন মজুমদার ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা মো: জহিরুল কাইয়ুম জহির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, জেলা কৃষকদল নেতা হাসান শাহরিয়ার খাঁন, উপজেলা বিএনপি নেতা খোরশেদ কবির শিপন, জিয়াউর রহমান জিয়া, মো: মফিজুর রহমান মোল্লা, আনোয়ার হোসেন পিন্টু মেম্বার, মো: মীর হোসেন, আব্দুর রশিদ চৌধুরী, মো: ফারুক মজুমদার, মো: বাচ্চু মিয়া, ছাত্রদল নেতা মো: ইমরান হোসেন, মো: ইমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net