ঢাকা   ০৬:১৮:১০ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উপ-সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ আদেশ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পৌঁছে।
জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ঠাকুরগাঁওয়ে মামলা করেন তার স্ত্রী ফরজানা নওশিন ফুজি। ঐ মামলায় গত ২৯ জুলাই জুবায়ের ইবনে নুর জামিন নিতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত। কারাগারে থাকায় তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কাছে অভিযোগ দায়ের তার স্ত্রী। অভিযোগপত্রটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে এ আদেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্ত্রীর করা মামলার কারণে উপ- সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি