1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মারপিট ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে মারপিট ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আহবায়ক মো: হাবিবুল ইসলাম বাবলুকে মারপিট ও হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। সম্প্রতি গতকাল বৃহস্পতিবার শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন পালন করা হয়। ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি, ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয় সাব-কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনটির মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কাশেম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেদ আলম লাবু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, শ্রমিক ইউনিয়ন রোড সেক্রেটারি শাহিনুর ইসলাম, শ্রমিক নেতা মোশারফ ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ভুট্টু প্রমুখ। বক্তারা অবিলম্বে হাবিবুল ইসলাম বাবলুর উপর হত্যার উদ্দেশ্যে চালানো হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য যে, গত মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ চৌরাস্তা এলাকায় কতিপয় চাঁধাবাজ, লুটপাট, অগ্নি সংসেযাগকারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হাবিবুল ইসলাম বাবলুর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net