1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে পল্লীরাজ আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

তিতাসে পল্লীরাজ আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার পল্লীরাজ আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাঙ্গাশিয়া অবস্থিত বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: মাঈনুদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলাল ও হুমায়ুন মেম্বার প্রমূখ।

বক্তব্যকালে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী মেধাবী হিসেবে বেড়ে উঠার পাশাপাশি তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশে যে পরিমাণ মেধাবী রয়েছেন, সেই পরিমাণ দেশপ্রেমিক বা ভালো মানুষ নেই। মেধাবী ও ভালো মানুষের কম্বিনেশনটা জরুরি। সে-লক্ষ্যে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.এ সাত্তার, সমাজ সেবক হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ খান রাজ, তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল ভূঁইয়া, প্রতিষ্ঠানের পরিচালক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো: কবির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সাকিব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য আরমান এবং আক্তার হোসেন, আলাউদ্দিন, রহিম ভূঁইয়া, মনির হোসেন, মোশাররফ চিশতী, হাকিম হুজুর, জহিরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মধ্য পুরস্কার প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net