ঢাকা   ০১:৩১:১৬ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের পরিচালনা পরিষদকে সংবর্ধনা ও মিড-ডে মিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের পরিচালনা পরিষদকে সংবর্ধনা ও মিড-ডে মিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে স্কুলটির প্রতিষ্ঠাতা লায়ন মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: মনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক মো: জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের বিদ্যুৎসাহী মো: শহিদুল্লাহ মোল্লা ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক আব্দুল হাই মোল্লা। এসময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের ব্যাবস্থাপনা কমিটির সদস্য মো: মনির হোসেন, বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুল মোতালেব, পাংঙ্গাশিয়া গ্রামের সমাজ সেবক মো: দিন ইসলাম, মো: মোমেন মিয়া, মো: জলফু মিয়া, মো: হেলাল বেপারী, মাছিমপুর বাজারের ব্যাবসায়ী মো: সফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবিউল আওয়াল রবি, ও সহকারী প্রধান শিক্ষক মহসিনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি