1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার

মুহাম্মদ মহিউদ্দিন
সেনবাগ, নোয়াখালী..­

ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলার ছাব্বিশটি মাদ্রাসা ও আটটি স্কুল কলেজ থেকে বাছাই করা একশত চল্লিশ জন ছাত্র ছাত্রী এ পর্বে ‘সেরা দশ’ হতে পরীক্ষায় অবতীর্ণ হয়।


উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহজ-সুপার, অধ্যাপক, প্রভাষক সিনিয়র শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের সংগঠকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন পূর্বক এই অনন্য আয়োজনের প্রশংসা করেন। উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০২৪ সেনবাগ উপজেলার ছাব্বিশটি কেন্দ্রে একযোগে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রায় বারশত ছাত্র ছাত্রীর মধ্যে থেকে বৃত্তির জন্য একশত চল্লিশ জন ছাত্র ছাত্রীকে বাচাই করা হয়।
জুনিয়র ইসলামিক স্কলার্স ট্যালেন্ট সার্চ ২০২৪ প্রোগ্রামের বিভিন্ন রাউন্ড সফলভাবে সম্পন্ন হওয়ায় ফাদার্স এইড-এর পরিচালক এ এইচ এম মহিউদ্দিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান-অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহঃ সুপারিনটেনডেন্ট, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, শুভানুধ্যায়ী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সমাজসেবক, সংগঠকসহ সকলের আন্তরিক সহযোগিতায় ও ঐকান্তিক প্রচেষ্টায় একটা চ্যালেন্জিং আয়োজন সুসম্পন্ন হয়েছে। আজকের সমাপনি পর্বে অংশ নেয়া পরীক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে শীঘ্রই জুনিয়র ইসলামিক স্কলারস ২০২৪- এর “সেরা দশ” প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net