ঢাকা   ০৭:৩৮:৫২ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব 

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডিজিটাল আইঃ নিউজ ডেক্সাঃ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় ৯টা ৫১ মিঃ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে  (এআইআইএমএস) হাসপাতালে  শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মনমোহন সিংহ এর  জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯৩২ –
গাহ, পাঞ্জাব প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমান, পাঞ্জাব, পাকিস্তান)
মৃত্যুঃ ২৬ ডিসেম্বর ২০২৪ ছিলেন (বয়স ৯২)।
তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর। শৈশবেই তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতামহী যার কাছে তিনি খুবই আদরের ছিলেন।

ভারতীয় প্রজাতন্ত্রের প্রাক্তন এবং চতুর্দশ প্রধানমন্ত্রী। ইনিই প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী। পেশায় শ্রী সিং একজন অর্থনীতিবিদ। তিনি ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থ মন্ত্রী ছিলেন। ১৪ তম প্রধানমন্ত্রী হিসাবে  ২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪ ইং কাজ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে তিনি প্রধানমন্ত্রীব হন।
দাম্পত্য সঙ্গী গুরুশরণ কাউর। সন্তানঃ উপিন্দর সিং, দমন সিং অমৃত সিং,  তিনি বাসবাস করতেন ৭ রেসকোর্স রোড, নয়াদিল্লি, ভারত
তিনিই জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি