ঢাকা   ১২:১৭:১২ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রেস বিজ্ঞপ্তি

মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে ২৪ ডিসেম্বর হাজি আব্দুর রশিদ মিয়া ভবন, ২নং ওয়ার্ড, ফটিকছড়ি পৌরসভায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাঙ্গামাটিয়া শাখার ব্যবস্থাপনায় নানা কর্মসূচি পালিত হয়েছে। ১ম অধিবেশনে কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে এলাকার স্থানীয় মুরব্বিদের কবর জিয়ারত করা হয়। ২য় অধিবেশনে প্রায় ছয়শতের অধিক শ্রোতার উপস্থিতিতে মহিলা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা মোহ্তারিমা জান্নাতুল নাইমা কলি ত্বরিকতের গুরুত্ব ও মকবুল বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষ বক্তা মোহ্তারিমা ফাহমিদা আকতার আঁখি ও মোহ্তারিমা রুমানা রশিদ ঈশিতা শিক্ষার গুরুত্বসমূহ উপস্থাপন করেন এবং তদুপরি ভবিষ্যত পেশা নির্বাচনে সঠিক দিকনির্দেশনামূলক ‘ক্যারিয়ার গাইডলাইন’ বই অভিভাবকদের প্রদান করা হয়। কমিটির মহিলা ইউনিটের সভাপতি মোহ্তারিমা মাজেদা বেগমের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অধিবেশন সম্পন্ন হয়। ৩য় অধিবেশনে বাদে মাগরিব হতে কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (দ.), মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে সূচনা হয়। কমিটির সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দীন কাদের মাইজভাণ্ডারী। প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াছ হোছাইনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দীন। শাখার সভাপতি মোহাম্মদ আহমদ উল্লাহর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অধিবেশন সমাপ্ত হয়। একইসাথে খাদেম মোহাম্মদ এমদাদ হোসেনের রচিত মাইজভাণ্ডারী সংগীতে নতুন সংযোজন ‘ঐশী প্রেমকুঞ্জ’র মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট লেখক ও গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, মোহাম্মদ কুতুবউদ্দিন, দৈনিক খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম। তদুপরি হাজ্বী মোহাম্মদ ইদ্রিস মিয়ার পরিবারবর্গের পক্ষ থেকে শোকরিয়া আদায়মূলক বক্তব্য পেশ করেন শাখার প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মো. এয়াকুব আলী। পরিশেষে মিলাদ কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন উম্মুল আশেকীন মা মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা এর প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম মাইজভাণ্ডারী। ৪র্থ অধিবেশনে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পী মো. দেলোয়ার হোসেনের পরিবেশনায় আশেক-ভক্তগণের উপস্থিতিতে মাহফিলে সেমা সম্পন্নের মাধ্যমে উক্ত সম্পূর্ণ আয়োজন সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি