1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা নিহত! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

মাগুরায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা নিহত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় টাকার জন্য মাদকাসক্ত পুত্রের হাতে নিহত হয়েছেন এক পিতা। ১ ডিসেম্বর রোববার সকালে মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নের মৌলভীবাজার গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত ছেলে মুস্তাফিজুর শেখ টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবা সুরমান শেখকে চাপ দিয়ে আসছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোফিজুর শেখ মাদকাসক্ত। মাদক কেনার টাকা জন্য বিভিন্ন সময় বাবা সুরমান শেখের সঙ্গে মুস্তাফিজুরের ঝামেলা লেগে আসছিল। সম্প্রতি টাকার জন্য সে বাবাকে জমি বিক্রি করতে চাপ দেয়। এ নিয়ে রোববার সকালে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা সুরমান শেখকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে মুস্তাফিজুর শেখ বাড়ি থেকে পালিয়ে যায়।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ছেলে মুস্তাফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারারো ছুরি দিয়ে আঘাত করে।

এ সময় আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা জেলা

তারিখ:০১/১২/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net