1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাসহ ৪ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়।

সকাল ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির , জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ মাগুরা নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহরের ভায়না মোড় থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ।

দিবসটি পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাব তার নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, আলোচনা পেশ করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃঅলিউর রহমানসহ অন্যরা।
জেলার ৪ উপজেলাতেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net