ঢাকা   ০২:০৯:৫০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় নানা আয়োজনে নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান। শ্রীপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার সকালে শ্রীপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুরুল আলম,সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যার ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস,কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক বিউটি রানী ও নির্বাচিত ৫’জন জয়িতাদের মধ্য থেকে শীলা রানী বিশ্বাস, সাবিনা ইয়াসমিন ও তানজিরা সালমাসহ আরো অনেকে। আলোচনাসভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সুমাইয়া আক্তার সুমি, মোছাঃ সাবিনা ইয়াসমিন, তানজিরা সালমা, শীলা বিশ্বাস ও রোজিফা খাতুন কাকনকে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করা হয় ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি