ঢাকা   ০২:০৯:২০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় সাংবাদিক খোন্দকার এরফান আলী বিপ্লবের পিতা বীরমুক্তিযোদ্ধা খোন্দকার এ কে এম আকরাম আলী ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের খামারপাড়া গ্রামের বিশিষ্ট সাংবাদিক খোন্দকার এরফান আলী বিপ্লবের পিতা বীরমুক্তিযোদ্ধা খোন্দকার এ কে এম আকরাম আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার রাত ১০ টার দিকে ঢাকা স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভূগছিলেন বলে জানা গেছে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, নাতি-পুতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস গার্ড অব অনার প্রদান করেন।

রোববার বাদ যোহর খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৯/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি