ঢাকা   ০৩:৩০:৪৮ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পাহাড়ে কর্মরত সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কারনে এখানকার প্রকৃত পরিস্থিতি ও অবস্থা জেনে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে।

তাই পাহাড়ের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে সাংবাদিকরাও অংশীদার বলে মন্তব্য করেছেন খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। সকালে পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাংবাদিকদের সাথে আছে ভবিষ্যতেও থাকবে।

মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান, পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান সজিব, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি, মোবারক হোসেন ও নিজাম উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি