ঢাকা   ০১:৩৭:৩৭ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় নানা আয়োজনে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় নানা আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর ) সকালে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বেলা ১১ টায় মাগুরা শহরের ভায়না এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোল করা হয়। পরে ভায়না থেকে নেতাকর্মী বর্ণাঢ্য র‍্যালী বের করে ভায়না মোড় হয়ে ঢাকারোড এলাকার পারনান্দুয়ালী মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষকদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহব্বায়ক রুবাইয়াত হোসেন খান।
জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহব্বায়ক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপি’র আহব্বায়ক মোঃ কুতুবউদ্দিন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রহিমসহ আরো অনেকে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি