1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার

রাউজান প্রতিনিধি

রাউজানে নির্বিচারে ডাবুয়া-রাউজান রাবার বাগান ঘেঁষে কাটা হচ্ছে পাহাড়-টিলা ও কৃষি জমি। সবুজ ঘেরা রাবার বাগানের মাঝখানে নজর পড়েছে মাটিখেকোদের। রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে পাহাড়ি টিলা ও কৃষি জমির মাটি।

ইতিমধ্যেই বেশ কয়েকটি টিলা ও কৃষি জমি কেটে    বড় বড় পুকুরে পরিণত করেছে। এসব পাহাগ টিলা কাটা মাটি দিয়ে ফসলি জমি ভরাট করে পাকা স্থাপনা করার কার্যক্রমও চলছে। এতে কমে আসছে ফসলি জমি, পাহাড় কাটায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও থামানো যাচ্ছে না এসব পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। বরং দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাহাড় খেকো ও মাটি ব্যবসায়ী সিন্ডিকেট।

সরেজমিনে দেখা গেছে,আলিখীল দাওয়াত খোলা আস্তানার পাশে রাবার বাগানের মাঝখানে খননযন্ত্র ভেকু দিয়ে কাটা হচ্ছে একের পর এক টিলা আর কৃষি জমি। এভাবেই মাটি কেটে সমৃদ্ধ করে চলেছেন নিজের সম্পদের ভাণ্ডার। বানিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। প্রশাসনকে মাটিখেকোরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র  রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করলেও কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। নিরব ভূমিকা পালন করছেন প্রশাসন। মাটিখেকোরা প্রশাসনের নজরদারি এড়াতে রাতের সময়টাকে উত্তম সময় হিসাবে বেছে নিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাহাড় টিলা ও কৃষি কাটার সাথে জড়িত রয়েছে স্থানীয় মোহাম্মদ রফিক সওদাগর, মোহরম, মোহাম্মদ ইনতিয়াজসহ অন্তত ৩০ জন সিণ্ডিকেট সদস্য। জড়ির মোহাম্মদ রফিক বলেন,আমরা টিলা কাটতেছি না। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে কিছু মাটি কাটা হচ্ছে।

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা পরিবেশ নষ্ট করে পাহাড় টিলা ও কৃষি জমি ধ্বংস করতেছে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net