1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

শ্রীপুরে এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৮ বার

ফজলে মমিন,শ্রীপুর( গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে আগুনের ঘটনায় একটি টিনের ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার বাঘমারা মাদ্রাসা সংলগ্ন হারুন অর রশীদ এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হারুন অর রশীদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা  ধারণা করতে পারিনি ওই ভুক্তভোগী। স্থানীয়রা জানান, ওই রাতে হঠাৎ করে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে এই আগুন বাড়ির বৈদ্যুতিক তার বেয়ে বাড়ির একটি আগুন ঘরে ছড়িয়ে পড়ে।
এতে মুহূর্তেই ঘরটিসহ সব পুড়ে ভস্মীভূত হয়। এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা এবং দুটি ফ্রিজ, খাট-  তোষকসহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়।

রুমা নামের এক নারী জানান, ঘরে আমার সেলাই মেশিন ও লাখ টাকার কাপড় ছিল। এগুলো সহ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা  নগদ ৬০ হাজার টাকাও পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net