1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২২০ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ২টায় উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) দুরুল হোদা, সভার প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল হক ও ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন। সঞ্চালনা করেন, সার্জেন্ট মোহাম্মদ মোজাফফর আহমেদ।
সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গোদাগাড়ী উপজেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আসাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক ল্যান্ড কর্পোরেল (অবঃ) মোঃ সোহেল রানা, এবং সাংগঠনিক সম্পাদক পদে সার্জেন্ট মোঃ বুলবুল আহমেদ নির্বাচিত হয়েছেন।
সভায় প্রধান অতিথির নিকট সশস্ত্র বাহিনীর (অবঃ) সদস্যদের বিভিন্ন সমস্যা উত্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে ওয়ারেন্ট অফিসার (অবঃ) নুরুল হুদা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণে ২০২৩ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ১২৯ জন। এ সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে মেজর শরিফ উদ্দিন বলেন,
সকলের তরে সকলে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে, মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল অবসরপ্রাপ্ত সদস্যদেরকে নিয়ে এই কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।
গোদাগাড়ী ও তানোর উপজেলায় এই সংগঠনটির অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সমিতির ইতিমধ্যে একটি সংগঠন হিসাবে পারিচিতি লাভ করেছে। সংগঠনের সদস্যদের যেকোন সমস্যা মোকাবেলায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা একত্রিত হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের চলমান পরিস্থিতির উপর বিশেষ ভাবে দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করেন এবং সকল সদস্যদেরকে একতাবদ্ধ থাকতে বলে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net