1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি আদেশই যথেষ্ট "-অধ্যাপক এম এ বার্ণিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

“আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি আদেশই যথেষ্ট “—অধ্যাপক এম এ বার্ণিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৪০ বার

“আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি আদেশই যথেষ্ট “—অধ্যাপক এম এ বার্ণিক

“প্রেসবিজ্ঞপ্তি”

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫।— জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক এক বিবৃতিতে বলেছেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতিতে যে নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে, তা দ্রুত নিয়ন্ত্রণে নিতে হবে। সেজন্যে সারাদেশে নিযুক্ত সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করলেই সুফল পাওয়া যাবে। সশস্ত্র বাহিনীর প্রতি টহল জোরদার করার একটি নির্দেশ দেয়া প্রয়োজন, অথচ সেরকম কোনো নির্দেশ দেয়া হচ্ছে না।
অধ্যাপক বার্ণিক আরও বলেন, “ইন এইড টু সিভিল পাওয়ার” অর্থাৎ সিভিল প্রশাসনকে সহায়তাদানের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনীকে সারাদেশে নাগরিকদের জানমালের নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছে। সেজন্য রাষ্ট্রের কোষাগার থেকে তাদেরকে বিপুল পরিমাণ ডিএ/টিএ বরাদ্দ দেয়া হচ্ছে, অথচ, সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে তারাও যেনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা হতে দেয়া যায় না।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রপ্ত সশস্ত্র বাহিনীর ক্যাম্পে সকল নাগরিক যাতে অভিযোগ দায়ের করে, সুবিচার পেতে পারে, তাও নিশ্চিত করতে হবে। অভিযোগ কোথায় কীভাবে দায়ের করতে হবে, সেব্যাপারে গণমাধ্যমে প্রচার দেয়া সরকারের কর্তব্য। তা না-হলে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ায় জনগণের কী লাভ হলো, এই প্রশ্ন এসেই যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net