1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২০৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ট্রেডিং কর্পরেশন অব বাংলাদেশ (টিসিবি) “স্মার্ট ফ্যামিলি কার্ড” নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। এই নিয়ে টক অফ দ্য টাউনে পরিনত উপজেলাজুড়ে । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রব্বানী পারভেজ নামের এক শিক্ষকের দিনমজুর দেখানো স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি। যার কার্ড নাম্বার ৯৪৮৬০৫৫০০০৫৬৭। সে কার্ডে দেখানো হয়েছে তিনি একজন দিনমজুর। আসলে তিনি কোন দিনমজুর না। তিনি হলেন রাণীশংকৈল উপজেলার চাপোর পাব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়াও যাদুরানী আদর্শ কলেজের লাইব্রেরীয়ান জাহাঙ্গীর আলম, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী (কেরানী) গোলাম রব্বানী, হরিপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার গোলাম মোস্তফা এর টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা সকলেই রাণীশংকৈল পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
বেশিরভাগ উপকারভোগীরা বলছেন এই কার্ড গুলো কিভাবে হয়েছে তারা তা জানেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক শিক্ষক বলেন ভোটার আইডি ও ছবি কাউন্সিলর তার নিকট চেয়েছিলো তিনি তাকে দিয়েছিলেন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে সাবেক পৌর মেয়র, কাউন্সিলরা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিভিন্ন ভাবে সমন্বয় করে এমন আরও অনেক সচ্ছল পরিবারের তালিকা করেছেন। যাদের নামেও টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। রাণীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, এমন অনেকেই আগে থেকেই স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছিলেন। বিষয়টি আমাদের নজরে এসেছে । আমরা জেনেছি। তাদের কার্ডগুলো সংশোধন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net