ঢাকা   ১২:৩৪:১১ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে অনুপ্রবেশের কারণে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান (৪৫)কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সম্প্রতি গত ১৫ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসফের মধ্যকার পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ।
পতাকা বৈঠকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিম আহমেদ এবং বিএসএফ সিও কমান্ড্যান্ড জি পামেই উপস্থিত ছিলেন।
সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।
এর আগে গত ১৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। বেউরঝাড়ী বিওপি ক্যাম্প থেকে জানানো হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিজিবি’র তত্বাবধায়নে চিকিৎসা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি