1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারীদের অধিকার আদায়ে নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলতে হবে - মাগুরায় বিএনপির দিনব্যাপী কর্মশালায় তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

নারীদের অধিকার আদায়ে নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলতে হবে – মাগুরায় বিএনপির দিনব্যাপী কর্মশালায় তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৩৬৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

নারীদের অধিকার নিশ্চিত করতে ও রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে নারীদেরকে আরো বেশি যোগ্যতা অর্জন করার সুযোগ করে দেবে বিএনপি। একই সাথে নারীদেরও আপন শক্তিতে মহিমান্বিত হয়ে উঠতে হবে। বৃহস্পতিবার বিকেলে মাগুরা অডিটোরিয়ামে জেলা বিএনপির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় জেলা বিএনপি-র আহবায়ক আলী আহম্মেদ এর সভাপতিত্বে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিএনপি’র উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি’র সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট নিতাই রায় চৌধুরী।
প্রশিক্ষণে তারেক রহমান মাগুরা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার তৃণমূলের নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আরো বলেন দীর্ঘ লড়াই সংগ্রাম আর রক্তদানের পর বিএনপি’র স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আগামীতে দেশ গড়তে নেতাকর্মীদের রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। সাভার সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান। সভায় জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩১/০১/২০২৫ইং য!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net