1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা ছৈয়দ আহমদের স্মরণ সভা, দোয়া ও জিয়াফত শনিবার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

মাওলানা ছৈয়দ আহমদের স্মরণ সভা, দোয়া ও জিয়াফত শনিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

বিশিষ্ট আলেমেদ্বীন, সুবক্তা, কিম্বদন্তী শিক্ষক ও সমাজহিতৈষী খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মাওলানা ছৈয়দ আহমদ’র (৮০) মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে স্মরণ সভা, দোয়া ও জিয়াফতের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।
স্মরন সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র ও গন্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্থরের লোকজনকে দাওয়াত করা হয়েছে।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর আনম সিরাজুল ইসলাম বলেন, ছৈয়দ আহমদ স্যার ছিলেন, খুটাখালীর ইতিহাসে এক মানব প্রেমিক। এলাকার যে কোন ভালো কাজে তাঁর ছিলো অনেক অবদান। আজ শিক্ষক শিক্ষার্থী ও খুটাখালীবাসী তাকে হারিয়ে গভীর শোকাহত।

তিনি আরো বলেন, শনিবারের স্মরণ সভায় তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, পরিবারের সকলের জন্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ্ যেন তাকে বেহেশত নসীব করেন এমনটাই দোয়া করছি।

খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি ডাঃ নুরুল আবছার বলেন, স্যার ছিলেন একাধারে একজন বিজ্ঞ আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও একনিষ্ঠ সমাজহিতৈষী। প্রাচীন শিক্ষাকেন্দ্র খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘসময়ের সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষা বিস্তারে তাঁর অবদান অবিস্মরণীয়। একজন আদর্শ শিক্ষক, প্রাজ্ঞ আলেমেদ্বীন ও বিজ্ঞ আলোচক হিসেবে তিনি অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলতেন।

তিনি আরো বলেন, সামাজিক শিষ্টাচারিতার দিক থেকেও তিনি ছিলেন মার্জিতভাষী, অতিথিপরায়ণ, বন্ধুবৎসল ও জনবান্ধব একজন সমাজসচেতন আলেমেদ্বীন। সদা প্রাণবন্ত,কর্মোদ্যমী, বিনয়ী ও ইতিবাচকধারার এমন গুণাবলিতে বিভূষিত একজন মাওলানা ছৈয়দ আহমদ আমাদের সমাজে আজ বিরল।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সকাল ১০ টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধিন অবস্থায় আলহাজ্ব ছৈয়দ আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মনছুর আলীর একমাত্র পুত্র ও শাহসুফী পেঠান আলী প্রকাশ পেঠান ফকিরের আপন ভাইপো এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ রেজাউল করিম মনছুরের গর্বিত পিতা। তিনি ছিলেন ঈদগাঁও উপজেলার বৃহত্তর অভিবক্ত পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আকতার আহমদ সুবেদারের জামাতা। দীর্ঘ ৪ দশক ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি, নিকাহ কাজী, ওয়াজ মাহফিলসহ নানা ধর্মীয় ও সামাজিক কাজে জড়িত ছিলেন। তাঁর নামে রয়েছে মাওলানা ছৈয়দ আহমদ ফাউন্ডেশন। ২৩ নভেম্বর দুপুর দেড়টায় চট্টগ্রাম মহসিন কলেজ মাঠে তার প্রথম জানাযা ও একইদিন রাত ৮ টায় খুটাখালী হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে খুটাখালী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর জানাযায় ইমামমতি করেন মরহুমের পুত্র শহিদুল করিম।
২৪/১/২০২৫ খ্রি.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net