ঢাকা   ০৪:৩৬:৫৬ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম

মাগুরায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের বীরমুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলামের বাড়ি রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম জানান, উপজেলার ১১ নং পূর্ব শ্রীকোল মৌজার আরএস ৩২১ নং দাগের ১২ শতক জমির উপর ১৯৯২ সালে তিনি তিনটি ঘর নির্মাণ করে বসবাস করতেন। পরে খামারপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে তার নিজস্ব জমিতে আরেকটি বসত বাড়ি নির্মাণ করে বসবাস করেন। সেইসঙ্গে ওই বাড়ি ভাড়া দিয়ে দেন। গত ডিসেম্বরে বাড়িটি মেরামতের জন্য ভাড়াটিয়াদের অন্যত্র বাসা নিতে বলেন। এরপর থেকে বাড়িটির সংস্কারের কাজ চলছিলো। কিন্তু গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ করেই এলাকাবাসীর চিৎকার শুনে সেখানে গিয়ে তার ঘর পোড়ার দৃশ্য দেখে শ্রীপুর ফায়ার সার্ভিসে ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা, ২৫.০১.২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি