1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহযোগিতায় এবং সারজা চ্যারিটি ইন্টারন্যাশানাল ঢাকার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূ্ঁইয়া।
আয়োজক ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর সিরাজউদ্দৌলা বলেন, এলাকার গরীব ও অসহায় যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না মৃলত তাদের জন্য এই চক্ষু চিকিৎসা ক্যাম্প। এখানে সম্পুর্ন বিনামূল্যে ৬০ জন রোগীকে আমেরিকান ল্যান্স, ১২০ জন রোগীকে চশমা ছাড়াও চোখের অপারেশন ও চিকিৎসা সহায়তা দেয়া হবে।
উদ্বোধনকালে চক্ষু হাসপাতাল পরিচালক মো. রফিকুল ইসলাম, সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net