ঢাকা   ০৬:৫২:০৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৬ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে উপজেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছে।

উপজেলা চত্বরে ক্ষুদে শিক্ষার্থীরা স্টল সাজিয়ে বসেছে। মেলার পাশাপাশি রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

মেলায় ‘বিদুৎ ও পানির অপচয় রোধ,নিয়ে এসেছে ধলাদিয়া উচ্চ বিদ্যালয়,’একটি মডেল স্কুলের নমুনা’নিয়ে এসেছেন প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।’ফ্লাড ওয়ারিং সিস্টেম’নিয়ে এসেছেন শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়।’বিলুপ্ত পোকা মাকর সংরক্ষন প্রক্রিয়া’নিয়ে এসেছেন বারতোপা আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এছাড়াও শ্রীপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিঞ্জানীরা তাদের উদ্ভাবনী নানা প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নিয়েছেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ মেলা চলবে (১৫জানুয়ারী) পর্যন্ত।

বুধবার বেলা ১১ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শুভেচ্ছা বক্তব্য রাখেন এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ অতিথির বক্তব্যে বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে।এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেজন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্কুল পর্যায়ে এ মেলার আয়োজন করেছি। এ সকল মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।
উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ মেলায় অংশ নেয়া সবকটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবনীয় বিষয়ে জানতে চান।এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার ও অন্যান্যরাও অতিথিরা সাথে ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি