1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বেপরোয়া মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য অসহায় গ্রামবাসী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

শ্রীপুরে বেপরোয়া মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য অসহায় গ্রামবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

উপজেলার গাড়ারন, লতিফপুর ও খিলপাড়া গ্রামে প্রকাশ্যে মাটি কাটার ধূম পড়ছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে মাটি ব্যবসা। রাস্তা দিয়ে মাটি পরিবহনের ফলে নষ্ট হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ গ্রামীন পাকা রাস্তা। নিয়মনীতি থাকলেও যথাসময়ে প্রয়োগ না করায় বেপরোয়া মাটি ব্যবসায়ী। যেন দেখার কেউ নেই। উপজেলার কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, মাটি বিক্রির উৎসব। রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না মানুষ। এ ছাড়াও গ্রামের বাড়িঘর নষ্ট হচ্ছে। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অসহায় গ্রামবাসী।


অসাধু মাটি ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে ইটের ভাটায়। প্রকাশ্যে এ মাটি কাটার সাথে জড়িতদের আটক করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকলেও প্রশাসনের একশ্রেনী অসাধু কর্মচারিদের যোগসাজস রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গত শনিবার (২৫ জানুয়ারি) সরেজমিনে দেখা যায় উপজেলার গাড়ারন গ্রামের হাজী মসজিদের পশ্চিম পাশে ফসলি মাঠে অবৈধভাবে (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে সেই মাটি পাঠানো হচ্ছে উপজেলার বিভিন্ন ইট ভাটায়। এতে করে জমির শ্রেণি পরিবর্তন হয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তাঘাট নষ্ট হচ্ছে। উপজেলার পটকা এলাকায় গিয়ে দেখা যায়,  ভেকু দিয়ে ৮-১০ ফুট মাটি কেটে নিচ্ছে।

তবে এটি কয়েক মাস আগের কাটা। প্রতিদিন ওই সব এলাকায় মাটি কাটা হচ্ছে। রাস্তাও ভেঙে যাচ্ছে। দশ বছর রাস্তার টেকসই থাকলে এখন তা দুই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানান স্থানীয়রা। উপজেলার লতিবপুর গ্রামের গজারি বন নষ্ট করে তৈরি করা হয়েছে ড্রাম ট্রাক  চলাচলের রাস্তা। এখানেও নীরব বন কর্মকর্তারা। এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বলেন, ফসলি জমির মাটি কাটার ফলে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে।

জমির উপরিভাগের চার থেকে ছয় ইঞ্চি (টপ সয়েল) গভীরের মাটিতেই মূল পুষ্টিগুণ থাকে। মূলত মাটির এই স্তরে ফসল উৎপাদিত হয়। মাটির এই স্তর কেটে নেওয়ায় জমির উর্বরতা শক্তি নষ্ট হয়। এজন্য অতিরিক্ত সার প্রয়োগ করেও কাঙ্খিত ফলন পাওয়া যায় না। কৃষিজমি ওপরের এ টপ সয়েল হারিয়ে ফেললে তা স্বাভাবিক হতে প্রায় ১০-১২ বছর লাগে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, যারা ফসলি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন ও ইটভাটায় বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net