1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

শ্রীপুর উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৭৯ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের উদ্যোগে গজারিয়া আলিম মাদ্রাসার মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র  উপহার প্রদান করে। ইউনিয়ন আমীর আনোয়ার হোসেন (বি.এসসি)র সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আলামিন হোসেন এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড  মো: জাহাঙ্গীর আলম।

 

তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে সব সময় অসহায় মানুষের পাশে ছিলো। ভবিষ্যতেও যে কোন সমস্যা ও প্রয়োজনে  মানুষের পাশে থেকে কুরআন প্রতিষ্টার আন্দোলনের কাজ আনজাম দিয়ে যাবে। তিনি বলেন  কুরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে কোনো অসহায় ও দরিদ্র মানুষ থাকবে না। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি আওলাদ হোসেন, ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন তরবিয়ত  সেক্রেটারি শাহজাহান আপ্রাত, যুব বিভাগের সভাপতি মমিনুর রহমান তুর্কি ও জামায়াত নেতা ওসমান গনি প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net