ঢাকা   ১১:১০:০০ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

একটি সাইনবোর্ড অতপর!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর থানার প্রবেশ দ্বারে ” টাউট, বাটপার ও দালালমুক্ত” ঘোষনা লেখা ছাঁটানো সাইনবোর্ডটি এখন দেখছে না থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ।

ওই সময় থানায় সেবা নিতে আসা মানুষদের হাসি মুখে অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেছিলেন ওসি এএফএম নাসিম। কিন্তু পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, কেউ হারাচ্ছে অর্থ, কেউ জমি-জমা।

থানার দালালের হাতে জিম্মি ছিল গাজীপুরের শ্রীপুরের মানুষ।                                                                                              দালালের হাতেই জিম্মি হয়ে ছিল শত শত বিচারপ্রার্থী মানুষ। দালালের খপ্পরে পড়ে কেউ হচ্ছেন মিথ্যা মামলার আসামি আবার কেউ হারাচ্ছেন নগদ টাকা ও জমি-জমা। থানায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগে সংবাদ সম্মেলনও করেছেন অনেক ভুক্তভোগী।

গাজীপুরের শ্রীপুর থানাকে টাউট, বাটপার ও দালালমুক্ত ঘোষণা করে একটি সাইনবোর্ড  সাঁটিয়েছে ছিল পুলিশের এক কর্মকর্তা। ২০২৩ সালের (১৭ মে) এ সাইনবোর্ডটি সাঁটানো হয়। যদিও তখনকার সময়ে দালালদের’ই দখলে ছিল থানা।

এই সাইনবোর্ড দেখে মানুষ হাসি-ঠাট্টাও করেছিলেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে নিয়ে মানুষ প্রশংসাও করেছিল। থানার সামনে টাউট, বাটপার ও দালাল মুক্ত সাইনবোর্ড থাকাটাই ভালো মনে করেন সাধারণ মানুষ।

সাইনবোর্ডের বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়লাল আবেদীন মন্ডল দৈনিক সময়ের কাগজকে জানান, এখানে এমন এ ধরনের কোন সাইনবোর্ড ছিল কিনা আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি