1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২১৮ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া:

চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একসাথে ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর ঐতিহাসিক অবসর জনিত “অবসর সংবর্ধনা” বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইজ্জতুল আনোয়ার রুমেল ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিদর্শক আজিজুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সহকারী পরিচালক ও চকরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুস সাফা চৌধুরী। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আরিফুল ইসলাম ও বিবি মরিয়ম শাখির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ জয়নুল আবেদীন।
এছাড়া বিদায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মো. কামাল হোসেন, ডাঃ মোহাম্মদ আলম, ডাঃ আশেক এলাহী, তসলিমা খানম মিনু, রোমেনা বেগম, খুটাখালী ইউনিয়ন পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামসহ বেশ কজন সাবেক ও বর্তমান পরিবার পরিকল্পনা সহকারীগণ। বর্ণাঢ্য এ অনুষ্ঠান থেকে প্রয়াত কর্মকর্তা কর্মচারীদের জন্য শোক প্রস্তাব করেন হারবাং ইউনিয়ন পরিদর্শক মো. নাছির উদ্দিন।
এসময় চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্য শেষে ৪৭জন বিদায়ী কর্মকর্তা কর্মচারীদের মাঝে সংবর্ধনার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net